শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এক চিংড়ির বিক্রি হলো ৮০০ টাকা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

নাসিরনগরে এক চিংড়ির বিক্রি হলো ৮০০ টাকা

আধা কেজি ওজনের একটি চিংড়ি মাছ ৮০০ টাকায় বিক্রি করেছেন এক বিক্রেতা। আজ ৩১ আগস্ট রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদরের মৎস্য আড়তে এই চিংড়ি মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়।

হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা। আজ সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে এক জেলে নিয়ে আসেন বেশ কিছু দেশীয় চিংড়ি মাছ। এসব দেশীয় চিংড়ির মধ্যে একটি গলদা চিংড়ির ওজন আধা কেজি। পরে তিনি ১৫১০ টাকা কেজি দরে মাছটি স্থানীয় বিক্রেতা বিকাশ দাসের কাছে ৭৫৫ টাকায় বিক্রি করেন। পরে বিকাশ দাস সেটি ৮০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় একজন সাংবাদিক জানান, এ বাজারে প্রায়ই বড় বড় দেশীয় মাছ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় আধা কেজি ওজনের এ গলদা চিংড়ি মাছটি মৎস্য আড়তে বিক্রি করে এক জেলে। পরে আরেকজন এসে এটা বেশি দামে কিনে নিয়ে যান।

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া