শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ভারী বর্ষণ : বিমানবন্দরের ছাদ ভেঙে পড়েছে

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   232 বার পঠিত

দিল্লিতে ভারী বর্ষণ : বিমানবন্দরের ছাদ ভেঙে পড়েছে

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। আজ ২৮ জুন শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। ছাদ ভেঙে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই দিল্লির দমকল বিভাগকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনার বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে প্রকাশ্যে এসেছে।

এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের ছাদ ভেঙে এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। একটি গাড়ির ভেতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া