শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের হেনান-প্রদেশ থেকে প্রেমের টানে নাসিরনগরে ওয়াং তাও

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   287 বার পঠিত

চীনের হেনান-প্রদেশ থেকে প্রেমের টানে নাসিরনগরে ওয়াং তাও

দুই দেশের সীমানা পেরিয়ে ভালোবাসার টানে বাংলাদেশে এসেছেন চীনা যুবক ওয়াং তাও-বিয়ে করতে যাচ্ছেন নাসিরনগরের তরুণী সুমনা আক্তারকে।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুমনা আক্তার নামে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। দুই দেশের সীমানা পেরিয়ে এই প্রেম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সুমনার পরিবার জানায়, জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।

জানা গেছে, নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের বাসিন্দা সুমনা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অপরদিকে, ওয়াং তাও চীনের হেনান প্রদেশের বাসিন্দা। দুই বছর আগে একটি অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়ে প্রেমে রূপ নেয়। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়।সম্প্রতি বাংলাদেশে আসতে চীনের দূতাবাসের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন ওয়াং তাও।

৩১ অক্টোবর শুক্রবার রাতে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সুমনার পরিবারের সদস্যরা তাকে নিজ গ্রামে নিয়ে আসেন। চীনা যুবককে একনজর দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সারা গ্রামে বিষয়টি নিয়ে চলছে আলোচনার ঝড়।

সুমনা আক্তার বলেন, “ওয়াং তাও খুব ভালো মানুষ। প্রয়োজনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব।”নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল আহসান বলেন, “চীনা যুবকের আগমনের খবর পেয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহিদ-ই-মামুন জানান, “তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি তিনি সত্যিই চীনের নাগরিক।”

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া