রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান আর নেই

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান আর নেই

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আব্দুর রহমান খান ওমর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৪ নভেম্বর মঙ্গলবার ভোরে সরাইল উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর বিজয়নগর উপজেলার পত্তন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

সাংবাদিক আব্দুর রহমান খান ওমরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া