রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসক মিজ শারমিন আক্তার জাহানকে

বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   281 বার পঠিত

বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক জনাব মিজ শারমিন আক্তার জাহান-কে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ এবং এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সাংবাদিকদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সভাপতিত্ব করেন সাংবাদিক এনামুল হক আরিফ,মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ব্যুরো চিফ সাংবাদিক এনামুল হক আরিফ।

তিনি নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন “ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন ও সাংবাদিক সমাজ হাতে হাত রেখে কাজ করবে। সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা সবসময় সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছি।”উপস্থিত ছিলেন জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ,সভায় বিভিন্ন পদাধিকারী ও জেলা-উপজেলার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃত্ব,
আবু তাহের — সাধারণ সম্পাদক, সাংবাদিক দৈনিক বর্তমান পত্রিকা
নুজাবা ইসলাম খান — সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক অর্থদৃষ্টি
আলআমিন খন্দকার — অর্থ সম্পাদক, জাতীয় দৈনিক অর্থদৃষ্টি (ব্যুরো চিফ)
আরেফিন সুলতানা কলি — সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা,অলিউল্লাহ খান — সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক বঙ্গ সংবাদ জেলা প্রতিনিধি,তাহমিনা উদ্দিন — যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা,কাজী আরিফ — প্রচার সম্পাদক, দৈনিক বর্তমানকথা,আশিকুর রহমান — সহ-সভাপতি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি,ও দৈনিক দেশ বার্তা”র স্টাফ রিপোর্টার ও daily present time,, জুনায়েদ মিয়া — সাধারণ সদস্য ও সদর উপজেলার সহ-প্রচার সম্পাদক,সেলিম মিয়া — সিনিয়র সহ-সভাপতি, বিজয়নগর শাখা ও স্থায়ী কমিটির সদস্য,হুমায়ুন কবির — সভাপতি, আখাউড়া উপজেলা শাখা; প্রতিনিধি আজকের বসুন্ধরা,শেখ রাজন — সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা,শাহ আলম পালোয়ান— সহ-সভাপতি, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা শাখা, বিশেষত কসবা, নবীনগর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও বিজয়নগরের বহু সাংবাদিক উপস্থিত ছিলেন, যারা নিজেদের এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রশাসনের সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে মতামত তুলে ধরেন।সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের সামনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যেমন—
শহরের যানজট সমস্যা,বাল্যবিয়ে রোধ,মাদক নির্মূল,ইভটিজিং প্রতিরোধ,নদী-খাল দখল ও ভরাট,বিভিন্ন সরকারি সেবার সহজলভ্যতা,শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা
স্বাস্থ্য খাতে অনিয়ম।গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,সাংবাদিকরা জানান যে তারা দীর্ঘদিন ধরে এসব সমস্যার সত্য প্রকাশ করে আসছেন, এবং সমাধানের জন্য জেলা প্রশাসনের সহায়তা প্রত্যাশা করেন।

জেলা প্রশাসকের বক্তব্য: সাংবাদিকদের স্বাধীনতা ও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে,জেলা প্রশাসক মিজ শারমিন আক্তার জাহান সাংবাদিকদের উদ্দেশে বলেন—“সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ। আপনারা সমাজের অসঙ্গতি, অনিয়ম ও মানুষের ভোগান্তি তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রশাসন সবসময় আপনাদের ইতিবাচক কাজের সঙ্গে আছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ প্রেস ক্লাব একটি সরকারি, রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন এবং এর বিস্তৃত কাঠামো গুরুত্বপূর্ণ। আপনাদের সমন্বিত প্রচেষ্টা ব্রাহ্মণবাড়িয়াকে আরও উন্নত করতে সহায়তা করবে।”জেলা প্রশাসক প্রতিশ্রুতি দেন যে—সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্য-উপাত্ত পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।উন্নয়ন কর্মকাণ্ডে মিডিয়ার অংশগ্রহণ বাড়ানো হবে,প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় আরও জোরদার করা হবে।জেলার প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।সভায় সাংবাদিক নেতারা বলেন—“আমরা উন্নয়নমূলক ও গঠনমূলক সাংবাদিকতাকে উৎসাহিত করি।”“যে কোনো দুর্নীতি, অনিয়ম, সামাজিক অপরাধ, প্রশাসনিক জটিলতা আমরা সত্যের ভিত্তিতে তুলে ধরবো।”

সাংবাদিক এনামুল হক আরিফ বলেন, “জেলার প্রতিটি কর্মকাণ্ডে আমরা প্রশাসনের পাশে থাকব, তবে জনস্বার্থের বিষয়ে আপসহীন থাকব।”মতবিনিময় শেষে জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও নেতৃবৃন্দ।নবাগত জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে যৌথ আলোচনা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া