শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের আগে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ‘বেঁকে বসেছেন’

অনলাইন ডেস্ক   |   রবিবার, ৩০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   287 বার পঠিত

ভোটের আগে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ‘বেঁকে বসেছেন’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী নভেম্বর। ভোটের দৌড়ে ব্যস্ত সময় পার করছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু এরইমধ্যে বেঁকে বসেছেন তার স্ত্রী মেলানিয়া। তিনি নাকি ট্রাম্পর সাথে ‘চুক্তিও’ করে ফেলেছেন।

কী সেই চুক্তি?
জানা গেছে, ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যান। তাহলে মেলানিয়া তাকে ২৪ ঘণ্টা ফার্স্টলেডি হিসেবে সময় দিতে পারবেন না। এমনকি তিনি হোয়াইট হাউসে নাও ফিরতে পারেন। এ নিয়েই নাকি ‘চুক্তি’ হয়েছে দুই জনের মধ্যে।

ভোটের প্রচারেও মেলানিয়াকে খুব একটা দেখা যাচ্ছে না।

পেজ সিক্স-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেলানিয়া তার স্বামীর সঙ্গে একটি চুক্তি করেছেন যে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টা ফার্স্ট লেডির দায়িত্ব পালন করতে পারবেন না।

কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সাবেক ফার্স্ট লেডি তার ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চান বলেই এই চুক্তি করেছেন। ১৮ বছর বয়সী এই তরুণ শিগগিরই নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এবং মেলানিয়া ট্রাম্প তাকে নতুন জীবনের সাথে মানিয়ে নিতে সাহায্য করতে চান।

মেলানিয়া সন্তানের প্রতি খুবই যত্নশীল। এরইমধ্যে প্রতি সপ্তাহে কিছুটা সময় তিনি নিউ ইয়র্কে কাটানোর পরিকল্পনাও করছেন।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া