শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী বিক্ষোভের পর মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   238 বার পঠিত

সরকারবিরোধী বিক্ষোভের পর মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত

সরকারবিরোধী বিক্ষোভের বেশ কয়েক দিন পর মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে সরিয়ে দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। আজ ১১ জুলাই বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট বলেন, শুধু ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাবাদী স্বপদে বহাল থাকবেন।

নাইরোবিতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এমন পদক্ষেপের পরেও কেনিয়ার মানুষ বিশ্বাস করে এই প্রশাসন দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। তাছাড়া আমার প্রতি কেনিয়ার মানুষের যে উচ্চ প্রত্যাশা রয়েছে তা আমি জানি।

সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর দেশটিতে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ৩০ জনের বেশি।

বিতর্কিত ওই বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সে সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হয়। কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়। যদিও ব্যাপক বিক্ষোভের মুখে সেই বিল থেকে সরে আসে দেশটির সরকার।

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া