বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   141 বার পঠিত

টঙ্গীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ

গাজীপুরের টঙ্গীতে পঞ্চম শ্রেণির বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদ ও মেডেল প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ইউনাইটেড মডেল একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে টঙ্গী পূর্ব থানা ‘গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন’। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অর্জনের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ প্রদান করেন।

গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন। এতে আরও বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বৃত্তি পরিচালনা উপকমিটির আহ্বায়ক মো. চাঁন মিয়া প্রধান, সদস্য সচিব এস এম সোবাহান ইকবাল, কেন্দ্রসচিব শামিম আহমদ, মো. মোসলেহ উদ্দীন রাজীবসহ অনেকে।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া