অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 412 বার পঠিত
অনেকের মধ্যেই একটা সবজান্তা ভাব থাকে। তারা রকেট সায়েন্স থেকে আলুর চপ বানানোর রেসিপি–সব বিষয় নিয়েই মূল্যবান বক্তব্য পেশ করেন। এমনকি সবাইকে বিনা মূল্যে পরামর্শ দিতেও তাদের মুখে আটকায় না। আর অদৃষ্টের লিখনে এমন স্বভাবের কোনো নারীর সঙ্গে যদি মন দেওয়া-নেওয়া হয়ে যায়, তাহলে তো সমস্যার আর শেষ থাকবে না।
প্রতিদিন হাজার উপদেশ শুনতে শুনতে জীবন অতিষ্ট হয়ে উঠবে।
তাই পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার আগেই সাবধান হতে পারেন। সে ক্ষেত্রে এই সমস্যা সমাধানের পাঁচটি সহজ টিপস সম্পর্কে জেনে নিন। তবেই হাতে নাতে উপকার মিলবে।
চুপ করতে বলবেন
অনেক পুরুষই নিজের বউ বা প্রেমিকার কাছে ভালো সাজতে চান। সে কারণে তার সব বাজে বকা গ্যাসের ওষুধ খেয়ে হজম করে নেন। যার ফলে বউ বা প্রেমিকার সাহস বাড়ে ধীরে ধীরে। বকবক করতে থাকেন আরো বেশি।
তাই এ সমস্যার সহজ সমাধান করতে চাইলে তাকে থামতে বা চুপ করতে বলতে হবে। একবার এই কাজটা করেই দেখুন, তাহলেই দেখবেন টনক নড়ে যাবে। তারপর তিনি আর সব বিষয় নিয়ে উপদেশ দেবেন না।
ভুল ধরুন
সব বিষয় সম্পর্কে কেউ সব তথ্য জানতে পারেন না। তাই সব বিষয় নিয়ে যারা কথা বলেন, তাদের কথায় কোনো না কোনো ভুল হয়ই।
আর বউ বা প্রেমিকার এই ভুলটা আপনাকে ধরতেই হবে। তারপর তার সামনে সেই বিষয়টি তুলে ধরুন। এতে তিনি প্রথমে কষ্ট পাবেন। তারপর ধীরে ধীরে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। তাই ঝটপট এই কৌশল কাজে লাগাতে পারেন।
চুপ করে থাকুন
বাড়তি কথা বললেই চুপ করে থাকবেন। বেশি কথা বাড়াবেন না। বরং যতটা বলা প্রয়োজন ততটুকু বলে চুপ করে থাকুন। তার পরও যদি তিনি বক বক করতে থাকেন, তাহলে সেই জায়গা থেকে পারলে উঠে যান। তাহলেই দেখবেন বউ বা প্রেমিকা নিজের ভুল বুঝতে পারবেন। তারপর থেকে তিনি আর বেশি কথা বাড়াবেন না।
নিজে বেশি কথা বলুন
আপনি কম কথা বলেন বলেই তিনি এত বেশি কথা বলতে পারেন। তাই আজ থেকেই নিজের ইন্ট্রোভার্ট সত্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। তার বদলে নিজে বেশি কথা বলুন। তার সঙ্গে সারা দিন ধরে নানা বিষয়ে বকতে থাকুন। এমনকি তাকে কথা বলার জায়গাই দেবেন না। তাহলেই দেখবেন তিনি ধীরে ধীরে কথা কমিয়ে দেবেন। এমনকি আপনাদের মধ্যে ভালোবাসাও বাড়বে। তাই চেষ্টা করুন এই কৌশলটা যত দ্রুত সম্ভব চালিয়ে যাওয়ার।
মানিয়ে নেওয়ার চেষ্টা করুন
অনেক নারীকে যতই বোঝান না কেন, বুঝতে চাইবে না। তাই এমন পরিস্থিতিতে মাথা খারাপ না করে বরং চেষ্টা করুন তার সঙ্গে মানিয়ে নিতে। তাতেই দেখবেন খুব সহজে প্রেমের পথে এগিয়ে যেতে পারবেন। তারপর আর কোনো আপনার মনে আঘাত হানতে পারবে না।
সূত্র : এই সময়
Posted ২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah