সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সনাক-টিআইবির মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সনাক-টিআইবির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা রোধে পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডাম্পিং স্টেশন থাকলেও প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নের পরও সেটি যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। ফলে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নতি দেখা যাচ্ছে না।

বক্তারা আরো বলেন, উন্নত দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ৩০ থেকে ৪০ শতাংশ হলেও বাংলাদেশে এ হার ৫ শতাংশেরও নিচে। পরিবেশ সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত নীতি গ্রহণ এখন সময়ের দাবি।

তাদের মতে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের পর্যাপ্ত নজরদারি এবং সমন্বয়ের অভাবে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ কার্যক্রম আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারছে না। এ অবস্থার পরিবর্তনে রিসাইক্লিং ব্যবস্থা জোরদার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং পরিবেশবান্ধব নীতি বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা জেলার শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্মুক্ত স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, ব্যাপক বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মাজেদুল ইসলাম, সনাকের জেলা সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট আবদুন নুর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ এবং বিডি ক্লিন বাংলাদেশের জেলা প্রতিনিধি সোহান মাহমুদসহ অন্যান্যরা।

এ সময় পরিবেশ সুরক্ষায় ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমানো, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং শহর ও গ্রামাঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া