সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ লাখ মানুষের ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পিত উপশহরের উদ্যোক্তা কবীর আহমেদ ভূঁইয়া, শিমলা রোড এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

৩৬ লাখ মানুষের ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পিত উপশহরের উদ্যোক্তা কবীর আহমেদ ভূঁইয়া, শিমলা রোড এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি পরিকল্পিত ও আধুনিক নগর পরিবেশ। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন কসবা-আখাউড়ার জনপ্রিয় নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। তাঁর উদ্যোগে গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদনের পর ইতোমধ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রস্তাবিত স্থান পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছেন। জেলার সচেতন মহল এই উদ্যোগকে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করছেন।

জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কবীর আহমেদ ভূঁইয়াকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বিজয়নগর উপজেলার শিমলা রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। প্রশাসকের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ এই উদ্যোগকে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে কবীর আহমেদ ভূঁইয়া জানিয়েছেন। পরিদর্শনকালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিনসহ জেলার বিভিন্ন স্তরের ছাত্র ও যুবনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৩৬ লাখ মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত উপশহর শুধু ঘরবাড়ির সমষ্টি হবে না — এখানে থাকবে সুপরিকল্পিত রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন ও কর্মসংস্থানের সুযোগ। ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই তিনি এই কাজ শুরু করেছেন বলে জানান।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া