সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন কুঁড়ি’ সবার জন্য বাতিঘর, তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: কবীর আহমেদ ভূঁইয়া

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

‘নতুন কুঁড়ি’ সবার জন্য বাতিঘর, তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: কবীর আহমেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন। আজ ১৪ জুন রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই সাফল্যকে অসাধারণ বলে উল্লেখ করেন।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘নতুন কুঁড়ি’ শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতায় এ বিদ্যালয়ের মেয়েরা জেলা পর্যায়ে সাফল্য এনে এলাকার মুখ উজ্জ্বল করেছে।

তিনি আরো বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এটি মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখে। গ্রামের শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা গর্বিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ আনন্দ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দল ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

Posted ৩:০১ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(492 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া