সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ ১৩ জুন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে জুয়েল ইলেকট্রনিকস নামীয় ওয়ালটন শোরুমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশারা বাড়ি এলাকার শিরিন আক্তার ওরফে সাদিয়া (৪০), রহমত আলী (৬৫) এবং একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার আলাউদ্দিন ওরফে অলি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া