শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় কবীর আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিপুল জনসমাগম

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

আখাউড়ায় কবীর আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিপুল জনসমাগম

আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত “আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর মেগা ফাইনাল ১লা জুন সোমবার দরুইন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা-আখাউড়ার গণমানুষের প্রিয় নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন আব্দু, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব হাসিব হুমায়ুন, সহ-সভাপতি জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি জনাব জালাল উদ্দিন জালু এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ লিলু চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন আখাউড়া পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহিন সরকার, পৌর বিএনপির সহ-সভাপতি জনাব সাজিদুল হক দুলাল, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব শাহ আমান উল্লাহ আমান, পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ সেলিম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আক্তার খান, উপজেলা বিএনপির সম্পাদক জনাব শাহনেওয়াজ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা কোর্টের সদস্য এডভোকেট নুরুজ্জামান ভূঁইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোঃ জহিরুল ইসলাম।

মাঠ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মোঃ রামিন খান, মুহাম্মদ শাহ আলম, মোঃ প্রিন্স বাবু এবং মোঃ সোহেল খান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন আলহাজ্ব লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া এমজেএফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ জহিরুল আলম ভূঁইয়া, মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, মোঃ জহিরুল হক জুরু, মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোবারক হোসেন জীবন, মোঃ শাকিল খান, মোঃ আব্দুল মালেক, আতিক হাসান পলাশ, জিয়াউল হাসান খান সানি, হুমায়ূন রহমান নয়ন, বাহাদুর হোসেন তিতাস, মোঃ জিকু খান, মোঃ মফিজুর রহমান, মোঃ জাকারিয়া, মোঃ মনির হোসেন, মোঃ ওসমান মিয়া, মোঃ আশরাফুল ইসলাম এবং মোঃ টিপু সুলতানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টুর্নামেন্টটি শুরু থেকেই আখাউড়ার ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া জাগিয়েছে। মেগা ফাইনালকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয় এবং বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। প্রধান অতিথি আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া তাঁর বক্তব্যে এলাকার তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। সামগ্রিকভাবে টুর্নামেন্টটি আখাউড়ার ক্রীড়া ও সামাজিক জীবনে একটি উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে বলে এলাকার সচেতন মহল মনে করছেন।

Facebook Comments Box

Posted ৬:০৬ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(490 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া