সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকার উন্নয়নে সক্রিয় কবীর আহমেদ ভূঁইয়া: কল্যাণ সাগর দিঘি সংস্কার, বামুটিয়ার রাস্তা নির্মাণ ও আখাউড়া পৌরসভাকে UGIIP-IV প্রকল্পভুক্তির দাবিতে প্রতিমন্ত্রীকে আবেদন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

এলাকার উন্নয়নে সক্রিয় কবীর আহমেদ ভূঁইয়া: কল্যাণ সাগর দিঘি সংস্কার, বামুটিয়ার রাস্তা নির্মাণ ও আখাউড়া পৌরসভাকে UGIIP-IV প্রকল্পভুক্তির দাবিতে প্রতিমন্ত্রীকে আবেদন

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া এলাকার তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পৃথক আবেদন জমা দিয়েছেন।

কল্যাণ সাগর দিঘি সংস্কার ও আধুনিক পার্ক নির্মাণ :
কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কল্যাণ সাগর দিঘির চারপাশের পাড় দীর্ঘদিন যাবৎ রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। দিঘির পূর্বপাড়ে কসবা বিজিবি ক্যাম্প, দক্ষিণপাড়ে কসবা মডেল থানা, পশ্চিমপাড়ে ভূমি ও সমাজসেবা অফিস এবং উত্তরপাড়ে জেলা পরিষদের ডাকবাংলো অবস্থিত হওয়ায় স্থানটির গুরুত্ব অপরিসীম।

কবীর আহমেদ ভূঁইয়া দিঘির পাড় জরুরি ভিত্তিতে মেরামত ও পাকাকরণ, নিরাপত্তা রেলিং স্থাপন, হাঁটার রাস্তা নির্মাণ, বসার বেঞ্চ, আলোকসজ্জা, বৃক্ষরোপণ ও শিশুদের বিনোদনের ব্যবস্থাসহ দিঘিটিকে একটি আধুনিক পার্কে রূপান্তরের দাবি জানিয়েছেন।

বামুটিয়া গ্রামে ১ কিলোমিটার রাস্তা নির্মাণের দাবি :
কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বামুটিয়া উত্তর পাড়ার বাসিন্দারা স্বাধীনতার এত বছর পরেও যাতায়াতযোগ্য কোনো স্থায়ী রাস্তা পাননি। গত ১৫ থেকে ২০ বছর ধরে এলাকাবাসীকে হাঁটুসমান পানি ও ধানক্ষেতের কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। পরিস্থিতি এতটাই মানবিক বিপর্যয়ের পর্যায়ে পৌঁছেছে যে, কেউ মারা গেলে লাশ জানাজা বা দাফনের জন্য নিয়ে যাওয়ার পথ পর্যন্ত নেই। অসুস্থ রোগী বা গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতেও চরম দুর্ভোগ পোহাতে হয়।

এই মানবিক সংকট নিরসনে বামুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মূল সড়ক পর্যন্ত মাত্র ১ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রতিমন্ত্রীর কাছে জরুরি পদক্ষেপ চেয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া।

আখাউড়া পৌরসভাকে UGIIP-IV প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি :
তৃতীয় আবেদনে আখাউড়া পৌরসভাকে চলমান UGIIP-IV প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। একই সাথে টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিপি প্রস্তুতির কাজ চলমান থাকায় আখাউড়া পৌরসভাকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।

তিনটি আবেদনেই কবীর আহমেদ ভূঁইয়া এলাকাবাসীর পক্ষে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সক্রিয় উদ্যোগ ও সুদৃষ্টি কামনা করেছেন। আবেদনগুলোর অনুলিপি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীকেও পাঠানো হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া