মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে চুল কেটে দিল স্বামী-শাশুড়ি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   221 বার পঠিত

যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে চুল কেটে দিল স্বামী-শাশুড়ি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় যৌতুকের টাকার দাবিতে মীম আক্তার (২০) নামে এক গৃহবধূকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার আখাউড়ার আজমপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী দিনু মিয়া রামধননগর এলাকার ইসহাক মিয়ার ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, স্বামী দিনু মিয়া ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে দিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। নির্ধারিত সময়ে টাকা দিতে না পারায় দিনু মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গাল ও হাতে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে শাশুড়ির সহযোগিতায় তার মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মীম আক্তার বলেন, “আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার টাকা দিতে না পারায় তারা আমার ওপর নির্যাতন চালায় এবং অপমান করার জন্য চুল কেটে দেয়।”

ঘটনার খবর পেয়ে দুপুরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত দিনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া