মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে জাকারিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল জাকারিয়া। একপর্যায়ে সে অজান্তে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে ডোবার পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া