সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরইন ফুটবল মাঠে আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর মেগা ফাইনাল।
আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলা বিকেল ৩টায় শুরু হবে। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কসবা-আখাউড়ার পরিচিত রাজনৈতিক ও ক্রীড়া সংগঠক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। তাঁর নামেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া এমজেএফ এবং সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের জনগণকে মেগা ফাইনালে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টটি শুরু থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং মাঠে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে কসবা-আখাউড়া অঞ্চলে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন কবীর আহমেদ ভূঁইয়া। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় এলাকায় ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম নতুন গতি পেয়েছে। তরুণ সমাজকে খেলাধুলামুখী করে তুলতে এবং সুস্থ সামাজিক পরিবেশ গঠনে তাঁর অবদান স্থানীয়দের কাছে প্রশংসিত।
আয়োজকরা আরও জানান, মেগা ফাইনাল সফল করতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়া সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah