শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু

আরিফুর রহমান আরিফ :   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু

দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। তৃতীয় মিনিটেই ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে ফোলারিন বালোগুন সুযোগ পেলেও তার শট রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। তবে সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাককেনির আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

গোল হজমের পর প্যারাগুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের আক্রমণের ধার কমেনি। ২৮ মিনিটে বালোগুনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৩১তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মালিক টিলম্যানের পাস ধরে নিজের দ্বিতীয় গোল করেন ফোলারিন বালোগুন। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে প্যারাগুয়ে। ৭৩তম মিনিটে হুলিও এনসিসো গোল করে ব্যবধান কমিয়ে ৩-১ করেন। তবে ম্যাচে ফেরার সুযোগ পায়নি দক্ষিণ আমেরিকার দলটি।

নির্ধারিত সময়ের ৯০ মিনিটে আরও একটি গোল করে যুক্তরাষ্ট্র। এতে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দাপুটে এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশনে উড়ন্ত সূচনা করল যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

Posted ৭:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া