সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ পালিত হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট আবাসিক হলগুলোর সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচি শুরু হয় শহীদ তাজউদ্দীন আহমদ হলে। পরে পর্যায়ক্রমে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে বৃক্ষরোপণ করা হয়।

প্রতিটি হল প্রাঙ্গণে উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ জুলাই সামার টার্মে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাকৃবিতে যোগ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সবুজায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় রোববার আবাসিক হলগুলোতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সদস্য-সচিব প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্ট এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ উপলক্ষে আলোচনায় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। কৃষি, পরিবেশ ও মানুষের কল্যাণকে সমন্বিত করে সরকার ঘোষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া