শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় “তোমার জেলার নদীকে জানো” শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় “তোমার জেলার নদীকে জানো” শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নদী, খাল ও পুকুর সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে “তোমার জেলার নদীকে জানো” শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নদীর সংখ্যা ও নাম, পৌরসভা বেষ্টিত তিতাস নদীর সঙ্গে সংযুক্ত খালের সংখ্যা ও নাম এবং নিজ নিজ মহল্লার পুকুরের সংখ্যা ও নাম লিখতে দেওয়া হয়।

‎প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ২ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা করে শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা রয়েছে।
‎প্রতিযোগিতা পরিদর্শন করেন জেলা তথ্য অফিসের দ্বীপক চন্দ্র দাস। গভ মডেল গার্লস হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

‎এ সময় উপস্থিত ছিলেন ‘ঢেউ’-এর আহ্বায়ক সোহেল আহাদ, সদস্য সচিব আইফাত ইসলাম, ‘নোঙর’-এর সভাপতি মো মনির হোসেন, ‘ঐক্যবদ্ধ সদর’-এর আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজি এবং বিআইডব্লিউটিএ’র মো আলামিন।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আলি আকরাম খন্দকার মো স্বপন, সদস্য হাবিব উদ্দিন আহমেদ, সদস্য খোকন মিয়া, সদস্য ছানাউল হক, সদস্য ইয়াছমিন আকতার ও সদস্য জান্নাতুল মাওয়া।

‎আয়োজকরা জানান, নদী-খাল ও জলাশয় সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং এগুলো রক্ষায় সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া