সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ডিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ওসি হিসেবে ডিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah