শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন প্রতিবন্ধী পেলো মৌসুমী ফল আম কাঁঠাল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   234 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন প্রতিবন্ধী পেলো মৌসুমী ফল আম কাঁঠাল

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন প্রতিবন্ধীর হাতে আম ও কাঁঠাল তুলে দেওয়া হয়েছে। গতকাল ১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আ. কুদদূস। শোকের মাস আগস্ট এর প্রথম দিন উপলক্ষে এই আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় ফল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউছার আহমেদ, হিসাব কর্মকর্তা গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সুমন দত্ত, উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, সাংবাদিক আ ফ ম কাউছার এমরান, আজিজুর রহমান পায়েল।

অনুষ্ঠানে মোট ৫০ জন প্রতিবন্ধীর হাতে আম ও কাঁঠাল তুলে দেওয়া হয়। এছাড়া শেখ কামালের জন্মদিন উপলক্ষে ক্রীড়া সংগঠক আব্দুল জলিল নামে এক প্রতিবন্ধীর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়। বিডি অ্যানিমেল হেলথ, স্বপ্নতরী ও মৌসুমী প্রেস নামে তিনটি প্রতিষ্ঠানে এই আয়োজনে সহযোগিতা করেন।

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া