শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে সুপারমার্কেটে রাশিয়ার হামলায় ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   188 বার পঠিত

ইউক্রেনে সুপারমার্কেটে রাশিয়ার হামলায় ১০ জনের মৃত্যু

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আজ ৯ আগস্ট শুক্রবার ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকাতের এক সুপারমার্কেটে এ হামলা চালানো হয়। রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলায় আগুন ছড়িয়ে পড়েছিল।

পরে আগুন নেভানো হয়েছে। কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে পোস্টে বলেন, রাশিয়ান সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট ও একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো লোকজন রয়েছে।

জরুরি পরিষেবাগুলো ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

আঞ্চলিক গভর্ণর ভাদিম ফিলাশকিন প্রথমে বলেছিলেন রাশিয়া আর্টিলারি ব্যবহার করেছে। কিন্তু পরে বলেছেন একটি এক্স-৩৮ এয়ার-টু-সার্ফেস মিসাইল দিয়ে আক্রমণ করেছে।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি পোস্টাল কম্পানি নোভা পোশতা জানিয়েছে, সুপারমার্কেটে তাদের কার্গো অফিস হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক্সের পোস্টে কম্পানিটি বলেছে, ‘আমাদের সব কর্মচারী বেঁচে আছেন। একজন কর্মচারী আহত হয়েছেন, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, আবাসিক বাড়ি, দোকান ও ডজনেরও বেশি গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া