শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারে মিললো ৮৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   210 বার পঠিত

প্রাইভেটকারে মিললো ৮৮ লাখ টাকা

নরসিংদীতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে দুটি ব্যাগে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পেয়েছে শিক্ষার্থীরা। গাড়িতে থাকা তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।

আজ ১০ আগস্ট শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা এ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হরিয়ালা গ্রামের মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজগর ববি পাড়ার রাসেল আহমেদ (৩৫) ও চালক আশুগঞ্জ থানার দুর্গাপুর জুলহাস মিয়া (৩৩)।

মো. জাহিদুল ইসলাম জানান, অন্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালন করছি। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাকে তল্লাশি করে ওই টাকার দুটি ব্যাগ পাওয়া যায়। এ সময় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালক সহ তিনজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ড. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়। আর আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। জব্দ করা গাড়ির নম্বর ১৩-১৬৫২।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া