শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাইলট

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাইলট

উত্তর অস্ট্রেলিয়ান পর্যটন শহর কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেল থেকে কয়েকশ পর্যটককে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কেয়ার্নস অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের কেয়ার্নস অঞ্চলের একটি শহর।

কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় আজ ১২ আগস্ট সোমবার দুপুর ২ টার দিকে একটি টুইন-ইঞ্জিন হেলিকপ্টার হোটেলের ছাদের সাথে সংঘর্ষের পরে বিধ্বস্ত হয়।

ভবনের ওপরে আগুন ছড়িয়ে পড়লে জরুরি ক্রুদের ডাকা হয় এবং হোটেলের অতিথিদের সরিয়ে নেওয়া হয়।

পুলিশ আরো জানান, পাইলটকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে ফরেনসিক তদন্ত চলছে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘এ ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তবে দেশটির গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, হেলিকপ্টারের দুটি রটার ব্লেড ছিটকে পড়ে এবং একটি হোটেলের পুলে গিয়ে পড়ে।’ দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : রয়টার্স

Facebook Comments Box

Posted ৫:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া