শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে গত বছর গরমে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   181 বার পঠিত

ইউরোপে গত বছর গরমে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

ইউরোপের বিভিন্ন দেশে ২০২৩ সালে অতিরিক্ত গরমে ৪৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মহাদেশটির দক্ষিণ অঞ্চলের দেশগুলোতে মৃত্যুহার বেশি ছিলো। গতকাল ১২ আগস্ট সোমবার স্পেনের বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

২০২৩ সাল ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে অব্যাহতভাবে উষ্ণতা বাড়ছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে উষ্ণতা বাড়ছে দ্রুত। এতে করে মহাদেশটিতে গরম-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

আইএসগ্লোবালের তথ্যমতে, ২০২২ সালে ইউরোপে অতিরিক্ত গরমের কারণে ৬০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিলেন। সেই তুলনায় ২০২৩ সালে গরমে কম মানুষ মারা গেছেন। গত ২০ বছরে উষ্ণতা মোকাবিলায় ইউরোপে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ নেওয়া না হলে ২০২৩ সালে মহাদেশটিতে গরমে আরও ৮০ শতাংশ বেশি মানুষ মারা যেতেন। গত দুই দশকে ইউরোপে উষ্ণতার পূর্বাভাস ও উষ্ণতা-সম্পর্কিত স্বাস্থ্যব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে।

আইএসগ্লোবালের প্রধান গবেষক এলিসা গ্যালো বলেন, ‘চলতি শতাব্দীতে উচ্চ তাপমাত্রা মোকাবিলায় আমাদের সমাজে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে গত কয়েক গ্রীষ্মে গরম-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুর হার কমেছে। এসব পদক্ষেপের কারণে বয়স্ক মানুষেরা বেশি উপকৃত হয়েছেন।’

আইএসগ্লোবালের গবেষণায় ইউরোপের ৩৫টি দেশের তথ্য ব্যবহার করা হয়েছে। এসব দেশের মধ্যে গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে গরম-সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা বেশি।
সূত্র : রয়টার্সমাদ্রিদ

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া