শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে লুট হওয়া অস্ত্র উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   211 বার পঠিত

মুন্সীগঞ্জে লুট হওয়া অস্ত্র উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

মুন্সীগঞ্জে সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ ১৮ আগস্ট রোবার সকালে জেলা সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এসময় জেলা পুলিশ সুপার আসলাম খানসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলো।

উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিলো রাইফেল, পিস্তল, শর্টগানসহ মোট বিভিন্ন ধরনের ১৪০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৯৩৯ রাউন্ড গোলাবারুদ। এছাড়াও উদ্ধার করা হয় লক্ষাধিক নগদ অর্থ, পুলিশের পোশাক সামগ্রী।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র সামগ্রীর মধ্যে লুটের পর স্বেচ্ছায় অনেকে জমা দিয়েছে এবং অভিযানে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। লুট হওযা অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য ২৩ আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে যাদের কাছে অস্ত্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, একইদিন জেলার টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩হাজার ৮৯১টি গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস।

Facebook Comments Box

Posted ৫:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া