অনলাইন ডেস্ক | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 217 বার পঠিত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ ৪ সেপ্টেম্বর বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল, কিন্তু আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৩ আগস্ট মঙ্গলবার রাতে উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah