শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কর ফাঁকির মামলায় বাইডেনপুত্র হান্টার দোষ স্বীকার করবেন

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   179 বার পঠিত

কর ফাঁকির মামলায় বাইডেনপুত্র হান্টার দোষ স্বীকার করবেন

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মামলার কার্যক্রম শুরুর প্রাক্কালে ফেডারেল কৌঁসুলিদের এ কথা জানানো হয়। এ মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর দেননি তিনি। তবে হান্টার এ অভিযোগ অস্বীকার করেছিলেন।

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলছিল। জুরি ঠিক করার প্রক্রিয়া শুরু করা হচ্ছিল। এ সময় হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়।

এ সময় বিচারক মার্ক স্কারসি সতর্ক করে দিয়ে বলেন, দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লাখ থেকে ১০ লাখ ডলার। এসব বিষয়ে হান্টার অবগত কি না, সেটা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন, ‘আমি জানি।’

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিলে এক বছরের মধ্যে দ্বিতীয় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবেন প্রেসিডেন্টপুত্র হান্টার। এর আগে গত জুনে ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালতে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলে যেকোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। সেই ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলে দিয়েছেন, তিনি তাঁর ছেলে হান্টারকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না।
সূত্র : বিবিসি

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া