শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত পেছাল

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   275 বার পঠিত

ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত পেছাল

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষের মামলায় সাজা ঘোষণা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিচারক জুয়ান মার্চান গতকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার সাজা ঘোষণার দিন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করতে আগে থেকেই নানা আইনি কৌশল অবলম্বন করছেন তাঁর আইনজীবীরা। এর আগে ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।

ব্যবসায়িক নথিপত্রে ঘুষের তথ্য গোপনের মামলায় গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের জুরি। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট কিংবা সাবেক প্রেসিডেন্টকে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

বিচারক জুয়ান মার্চান তাঁর সিদ্ধান্তে লিখেছেন, মামলাটি এমন একটি সাজা শুনানির দাবি রাখে, যা সম্পূর্ণভাবে বিচারকদের রায়ের ওপর নির্ভরশীল।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ পর সাজা ঘোষণার দিন ধার্য করে জুয়ান বলেন, তাঁদের রায়ের প্রতি সম্মান জানানো উচিত। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ অনৈতিক প্রভাব খাটাতে না পারে, সে জন্য সাজা ঘোষণার দিন পেছানো জরুরি ছিল বলেও মন্তব্য করেন এ বিচারক।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখেন তিনি। এ-সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়, যার সব কটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

মামলায় গত ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণার কথা ছিল। কিন্তু ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হয়। দ্বিতীয়বারের মতো গতকাল সাজা ঘোষণার দিন পেছানো হলো।
সূত্র : বিবিসি

Facebook Comments Box

Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া