নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ | প্রিন্ট | 264 বার পঠিত
সুনামগন্জ জেলার আব্দুল সোবাহান এর একমাত্র ছেলে হারিয়ে যাওয়া ফকির আলীকে রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ ।
আজ ২৩ মে বৃহস্পতিবার হোন্ডা মোবাইল-৯৫ ডিউটিকালীন সময়ে সুনামগন্জ জেলার দেওয়ান নগর গ্রামের মো:আব্দুল সোবাহান (৫৫) ও PARI Foundation এর সহায়তায় বিমানবন্দর থানার সাবইন্সপেক্টর মোঃ হাফিজুর রহমানকে জানান, ১৩ বছর পূর্বে আব্দুল সোবাহান সাহেবের একমাত্র ছেলে ফকির আলী সুনামগঞ্জ থেকে হারিয়ে যায়। যাকে বিমানবন্দর থানাধীন কাওলা, রেলস্টেশন এবং গোলচত্তর এর আশপাশে অনেকেই দেখেছে।
এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব খোরশেদ আলমের নেতৃত্বে হোন্ডা মোবাইল-৯৫ এর একটি চৌকস দল অত্র থানাধীন সমগ্র এলাকা খুঁজে ফকির আলী (২৫) কে সনাক্ত করেন৷ এবং রেল স্টেশন এলাকা থেকে ফকির আলীকে উদ্ধার করে তার পিতার নিকট বুঝিয়ে দেন৷
দীর্ঘ ১৩ বছর পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারের আনন্দের যেন শেষ নেই । উদ্ধার হওয়া ছেলেটির বাবা মো:আব্দুল সোবাহান বিমানবন্দর থানার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।থানার দায়িত্বরত কর্তৃপক্ষের আন্তরিকতার কারণেই আমি আজ আমার ছেলেকে ১৩ বছর পর খুঁজে পেয়েছি এমনটা জানিয়েছেন উদ্ধার হওয়া ছেলেটির বাবা ।
Posted ১০:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah