অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 103 বার পঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
একই সঙ্গে বাইডেন জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন। আমাদের এই যুদ্ধ বন্ধ করা উচিত। এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এই বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।
সেখানকার মসজিদ, আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল সবখানেই তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বিগত এক বছরে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। সেখানে আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি
Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah