মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক টন পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীর জরিমানা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

এক টন পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীর জরিমানা

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত এক টন পলিথিন জব্দ ও অবৈধ পলিথিন রাখার দায়ে চার ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৩ নভেম্বর রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

জরিমানাপ হওয়া চার ব্যবসায়ী হলেন- কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ ও সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মতে, পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় চারটি দোকানের মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া