মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেল হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায়

৩ নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   141 বার পঠিত

৩ নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের সভা অনুষ্ঠিত

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায়;
গত ৩ নভেম্বর ২০২৪, রবিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে একটি হল রুমে ‘৩ নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের’ উদ্যোগে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকাকেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীনকালো অধ্যায় যা জাতি চিরদিন মনে রাখবে। এর সাথে জড়িতমাস্টারমাইন্ডদের বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আত্মা শান্তি পাবেনা।

”৩ নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের’ আলোচনা সভায় সভাপতিত্বকরেন মানবাধিকার কর্মী এবং আইনজীবী ব্যারিস্টার আলী রেজাউদ্দলাহ সোহান। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজীবন সদস্য ও আইনজীবী ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এমমনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা গুলিকরে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। তারা সবাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড ছিলনজিরবিহীন।আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই চার জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রীবাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুরআলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, শাহাব উদ্দিন চঞ্চল, ইয়াসমিন সুলতানা পলিন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান লেখক ও সাংবাদিক মকিস মনসুর, মোঃ আনা মিয়া, নাট্যকর্মী স্বাধিন খসরু, মোঃ মনিরুজ্জামান, আব্দুল হান্নান, জলিল চৌধুরী, আবু ইউসুফ লিক্সন, ফজলুল হক, আব্দুল শহিদ, রাসিক মিয়া, সিরাজ মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্ট শাখার সভাপতি আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা দেশের বর্তমান বিশৃঙ্খল পরিস্তিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিচারহীনতা এবং দেশে চলমান হিংসা ও প্রতিশোধপ্রবণ মনোভাবের ব্যাপক বিস্তৃতিতে উদ্বেগ প্রকাশও এর তীব্র নিন্দা জানান।

Facebook Comments Box

Posted ৫:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(692 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া