মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান পিন্টু আটক

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   150 বার পঠিত

চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান পিন্টু আটক

সরকারি ত্রাণের কম্বল চুরির অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক কারবারের অভিযোগে তার পাঁচ সহযোগীকে আটক করা হয়েছে।

৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে তাদেরকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন – আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, তার সহযোগী হাশেম মালিথার ছেলে মেহেদী হাসান ও রাজা বাবু, রইচ উদ্দীনের ছেলে শাহজাহান, কামালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে বাপ্পি রহমান ও কুমারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান ওরফে সোহেল।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের প্রেক্ষিতে কুমারী ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

এ সময় ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তিন বোতল ফেনসিডিল, দু’টি মদের খালি বোতল, খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, দু’টি হুক্কা, ৪৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, গাঁজা সেবনের সরঞ্জামসহ নগদ ১২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৫০টি সরকারি ত্রাণের কম্বল উদ্ধার করে সেনাবাহিনীর টিম।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাদেরকে থানা হেফাজতে দিয়েছেন। দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া