মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কর্মসূচির ঘোষণা দিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

নতুন কর্মসূচির ঘোষণা দিলেন তারেক রহমান

আগামী ৩ মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ ৯ নভেম্বর শনিবার জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান জানান, ১০ নভেম্বর রবিবার থেকে তিন মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরবর্তীতে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা প্রতিটি জিনিসের দাম কমাতে চাই। কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে। এছাড়াও কৃষি খাতে দৃষ্টি দেওয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামল প্রতিবারই আমরা কৃষকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। কৃষিক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। খালেদা জিয়ার সময়ে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ছিল। জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। কৃষকবান্ধব সরকার গঠন করা হবে।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, টেলিফোন আলাপেও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র যে থেমে নেই এটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সতর্ক করতে হবে।

Facebook Comments Box

Posted ২:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া