মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ নারী ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   115 বার পঠিত

পাঁচ নারী ছিনতাইকারী আটক

বড়াইগ্রাম থেকে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ ১২ নভেম্বর মঙ্গলবার উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের গর্ভবতী স্ত্রী পারভিন খাতুন (৩৭), একই এলাকার মৃত আলমগীর হোসেনের স্ত্রী কুলসুমা বেগম (৪০), রমজান আলীর স্ত্রী মালা খাতুন (৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা খাতুন (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা (২৫)।

স্থানীয়রা জানান, ছিনতাইকারী নারীরা বনপাড়া বাজারের মহিষভাঙ্গা সড়কে এক পথচারী মহিলার গলা থেকে ১২ আনা ওজনের একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে ওই মহিলার চিৎকারে বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্যসহ স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে তাদের আটক করে বনপাড়া পৌরসভায় নিয়ে আটকে রাখে। পরে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বনপাড়া পৌর শহর থেকে একজন গর্ভবতীসহ ৫ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া