মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   176 বার পঠিত

হজ নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর

এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক জানান, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে ২০২৫ সালে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের (২০২৪) মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। এতে আরো উল্লেখ করা হয়, প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যেকোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বরের পরে প্রাথমিক নিবন্ধনের কোনও সুযোগ থাকবে না। চিঠিতে আরও বলা হয়েছে, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজও পরিবর্তন করা যাবে না।

Facebook Comments Box

Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া