মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি

অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ ১৬ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন। রেজাউল করীম বলেন, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের বেনিফিসিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক। আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর। নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করীম বলেন, নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। জোট গঠন নিয়ে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন, যারাই দেশের কল্যাণে কাজ করবে, তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন।

Facebook Comments Box

Posted ২:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া