মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

নেতানিয়াহুর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেফতার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর বাড়িতে বোমা হামলা সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৭ নভেম্বর রবিবার সকালের দিকে পুলিশ এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সদস্যদের হাতে এই ৩ জন গ্রেফতার হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পুলিশ।

তবে গ্রেফতারদের নাম-পরিচয় ও জাতীয়তা সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা হয়নি বিবৃতিতে। এ প্রসঙ্গে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগামী অন্তত ৩০ দিন পর্যন্ত সন্দেহভাজনদের নাম-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর সিজারিয়ায়। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় সেই বাড়ি লক্ষ্য করে ২টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছিল। নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্য সে সময় বাসভবনটিতে ছিলেন না। বাসভবনেরও তেমন কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ বোমা দু’টি গিয়ে পড়েছে বাড়ির বাগানে।

নেতানিয়াহুর এই বাসভবনটিতে এবারই যে প্রথম হামলা ঘটল এমন নয়। এর আগে গত ২০ অক্টোবর এ বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ওই হামলায় বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হলেও নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্যের কিছু হয়নি। কারণ সেবারও তারা কেউ বাড়িতে ছিলেন না।
সূত্র : এএফপি

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া