মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশায় বুক বাঁধছেন স্টুডেন্ট লোন মওকুফ প্রত্যাশীরা

হাকিকুল ইসলাম খোকন   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   106 বার পঠিত

আশায় বুক বাঁধছেন স্টুডেন্ট লোন মওকুফ প্রত্যাশীরা

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর স্টুডেন্ট লোন মওকুফ করার উদ্যোগ নিতে পারেন বলে কোনো কোনো স্টুডেন্ট লোনগ্রহীতা মনে করছেন।

তারা এটাও মনে করছেন, ট্রাম্প এবার নতুন করে আমেরিকাকে সাজাবেন। তাই স্টুডেন্ট লোনগ্রহীতা, তাদের বাবা-মা ও অভিভাবকেরা আশায় বুক বাঁধছেন, তারা কিছুটা হলেও লোন মওকুফের সুবিধা পাবেন।

২০২০ সালে করোনার কারণে লকডাউন, মানুষের বেকার হয়ে যাওয়া, কাজ কমে যাওয়াÑসব মিলিয়ে ওই সময়ের অবস্থা বিবেচনা করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টুডেন্ট লোনের পেমেন্ট পজ করেন। এ কারণে ওই সময়ে কাউকে পেমেন্ট দিতে হয়নি। পরবর্তী সময়ে বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের এই সিদ্ধান্ত বহাল রাখে। এরপর বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নেয়, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ২০ হাজার ডলার ও অন্যান্য স্তরে ১০ হাজার ডলার লোন মওকুফ করবে। লোন মওকুফের জন্য ইনকামের সীমাও বেঁধে দেওয়া হয়। পরে এই সিদ্ধান্তটি কার্যকর করতে পারেনি বাইডেন প্রশাসন। আদালতে লোন মওকুফের বিষয়টি আটকে যায়। এরপর বাইডেন প্রশাসন লোনের পেমেন্টের বিষয়ে একটি নতুন প্ল্যান চালু করে, যা সেভ প্ল্যান নামে পরিচিত। যাদের ইনকাম কম এবং যারা যোগ্য, তারা সেভ প্ল্যানে আবেদন করেন। এরপর পেমেন্টের জন্য কত দেবেন, সেটি নির্ধারিত হয়। যাদের ইনকাম কম, তারা পেমেন্ট শূন্য, এই সুবিধা পান। এ বছর থেকে এটি নবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। সেভ প্ল্যানটিও আটকে গেছে। সেভ প্ল্যান আটকে যাওয়ার পর বাইডেন প্রশাসন নতুন নিয়ম চালু করেছে। ওই প্রোগ্রামের অধীনে যারা ছিলেন, তাদের পেমেন্ট পজ করেছে। এরপর ডিপার্টমেন্ট অব এডুকেশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে ইমেইল পাঠিয়ে বলা হয়, পেমেন্ট পজ করার পর যাদেরকে নতুন করে পেমেন্ট দিতে হবে, তাদেরকে পেমেন্ট শুরু হওয়ার ২১ দিন আগে জানানো হবে।

এদিকে যারা স্টুডেন্ট লোন নিয়ে পরে পাবলিক সার্ভিসে জয়েন করেছেন ও কাজ করে যাচ্ছেন, তাদের অনেকেরই লোন মওকুফ হয়েছে। কিছু প্রক্রিয়াধীন আছে। পাবলিক সার্ভিসে থাকা অনেকেই লোন মওকুফের সুবিধা পেলেও বেসরকারি পর্যায়ে যারা কাজ করছেন এবং ব্যক্তিগত উদ্যোগে যারা ব্যবসা করছেন, এমন মানুষেরা লোন মওকুফের সুবিধা পাননি।

একাধিক লোনগ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখন অপেক্ষা করছেন নতুন প্রশাসনের। তাদের মতে, ট্রাম্পের আমলেই করোনার কারণে পেমেন্ট পজ করা হয়েছিল। তখন থেকে এখনো পেমেন্ট ফরবিয়ারেন্স পর্যন্ত আছে। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি লোন মওকুফ করেন কি না সেটির জন্য তারা অপেক্ষা করছেন। তারা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর যদি স্টুডেন্টদের ২০ হাজার ডলার পর্যন্ত লোন মওকুফ করেন, তাহলে তারা উপকৃত হবেন। এতে অনেক স্টুডেন্ট লোন থেকে মুক্তি পাবেন। লোন থেকে মুক্তি পেলে অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। তারা আশাবাদী, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর স্টুডেন্ট লোন মওকুফ করবেন।

Facebook Comments Box

Posted ৬:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া