মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার প্রবীণ উপস্থাপক অ্যালান গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

যৌন নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার প্রবীণ উপস্থাপক অ্যালান গ্রেফতার

অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের জনপ্রিয় রেডিও উপস্থাপক এবং প্রাক্তন ওয়ালাবিস কোচ অ্যালান জোনস যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশের চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড আজ১৮ নভেম্বর সোমবার সকালে সিডনির বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।

তিনি ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে গণমাধ্যমের সাথে জড়িত। সিডনির রেডিও স্টেশন ২জিবি ও ২ইউই এবং টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজে বিভিন্ন জনপ্রিয় শো করেছেন অ্যালেন। গত বছরের নভেম্বরে সর্বশেষ মাইক্রোফোনের সামনে বসেছিলেন ৮৩ বছর বসয়ী অ্যালান। ওই সময় এডিএইচ টিভি নামের একটি সংবাদভিত্তিক টেলিভিশনে শো করেন অ্যালেন। ২০২১ সালের শেষ দিকে স্কাই নিউজ ছাড়ার পর তিনি ওই টিভিতে যোগ দিয়েছিলেন।

বেতার মাধ্যমে আসার আগে তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। এরপর রাজনীতিতে আসেন। ১৯৭০-৮০–এর দশকে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারের উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেন।

১৯৮৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যালেন জোনস অস্ট্রেলিয়ার পুরুষ রাগবি ইউনিয়ন দলের প্রধান প্রশিক্ষণ ছিলেন। তাঁর অধীন দলটি ১০২টি ম্যাচ খেলে ৮৬টি জয় ছিনিয়ে এনেছিল। তাঁর সময় দলটি যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ‘গ্র্যান্ড স্লাম’ জিতেছিল।

বিবৃতিতে আজ নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলেছে, ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিপীড়ন ও যৌন স্পর্শের ঘটনাগুলোর অভিযোগ তদন্তে গত মার্চে একটি দল গঠন করা হয়েছিল। এর সাত মাস পর অ্যালেন জোনসকে গ্রেফতার করা হলো। সূত্র : নিউ ইয়র্ক টাইমস

Facebook Comments Box

Posted ৮:১০ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া