মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্ধবীকে বাঁচাতে দুই তরুণীর ঝাঁপ সুইমিং পুলে, মারা গেলেন সবাই

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

বান্ধবীকে বাঁচাতে দুই তরুণীর ঝাঁপ সুইমিং পুলে, মারা গেলেন সবাই

ছুটি কাটাতে সেখানকার সমুদ্র সৈকতের কাছে একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিন বান্ধবী। কিন্তু ঘুরতে গিয়ে তিনজনই চলে গেলেন না ফেরার দেশে। ওই তিন বান্ধবী রিসোর্টের সুইমিং পুলের পানিতে ডুবে মারা গেছেন। সিসিটিভির ফুটেজে সেই চিত্র ধরা পড়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মাঙ্গালুরুতে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিহত তিনজন হলেন- নিশিতা এমডি (২১), পার্বতী এস (২০) এবং কার্তানা এন (২১)। তারা তিনজনই ইঞ্জিনিয়ারিং বিভাগে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিল। ছুটিতে ভাজকো সমুদ্র সৈকতের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে একটি সুইমিং পুলে নেমে এমন করুণ পরিণতি ডেকে আনে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনজনের মধ্যে একজন সুইমিং পুলে নামার পর হঠাৎ করে এর গভীরে চলে যায়। এ সময় আরেকজন তাকে বাঁচাতে পুলে নেমে পড়েন। কিন্তু সেও চেষ্টা করে ব্যর্থ হলে তৃতীয়জন তাদের দু’জনকে বাঁচাতে গেলে তিনজনই পানিতে ডুবে মারা যায়।

পুলিশ জানিয়েছে, তাদের মৃতদেহ পুলে ভাসতে দেখে রিসোর্টের একজন কর্মী পুলিশকে খবর দেয়। তবে ঘটনার সময় সেখানে কোনও লাইফ গার্ড ছিল না। এমনকি পুলের গভীরতা সম্পর্কে কোনও নির্দেশনাও ছিল না।

মালালুরু পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল বলেন, পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রিসোর্টে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া