মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত

অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশি আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর হাতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশি নাগরিক আটক হন।

১৬ নভেম্বর রবিবার দিবাগত রাত ১ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৯৯৭/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তেষপুর নামক স্থান হতে অবৈধভাবে ভারতে গমনকালে তারা আটক হন।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ সদর থানার নলুয়া রোড গ্রামের আবু তৈয়ব এর স্ত্রী লাইলী বেগম (৩৭) এবং আরেক জন হলেন একেই গ্রামের মো. করিম মিয়ার স্ত্রী পাপিয়া বেগম (৪০)।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলায় বাসাবাড়ির কাজের উদ্দেশ্যে গমন করার সময় (১৭ নভেম্বর) রবিবার ধর্মঘর বিওপির টহল দলের নিকট তারা আটক হয়। তাদের নিকট হতে ২টি এন্ড্রোয়েড মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানান, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। এ ব্যাপারে অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ২:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া