মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, যুক্তরাষ্ট্রকে লিখিত আশ্বাস ইরানের

হাকিকুল ইসলাম খোকন   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, যুক্তরাষ্ট্রকে লিখিত আশ্বাস ইরানের

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে ইরান,আমেরিকার নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত স্বয়ং ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগও এনেছে আমেরিকার বিচার বিভাগ।

ওয়াশিংটনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাস পেয়েছিল তারা। সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়, কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না। আমেরিকার সংবাদমাধ্যম এনবিসি শনিবার এ তথ্য জানায়।

এর আগে সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায়, তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকে সুইজারল্যান্ড।

এনবিসি জানায়, গত জুলাইয়ে প্রথম বাইডেন প্রশাসন গোয়েন্দা তথ্য পায়, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে। এরপর ট্রাম্পের নিরাপত্তা ওপর জোর দেয় পেন্টাগন।

সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও দাবি করেন, ইরানের তরফ থেকে বড় আকারের হুমকি রয়েছে।

গত সপ্তাহে ফরহাদ শাকেরি নামে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনে আমেরিকার বিচার বিভাগ।

আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছে তারা।

ওয়াশিংটনে পাঠানো লিখিত বার্তায় সোলাইমানিকে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মেনেই বিচার চায় ইরান।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া