-প্রেস বিজ্ঞপ্তি | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরি পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন গতকাল ২৩ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপ-কমিটি ২০২৪ এর চেয়ারম্যান মোঃ আবুল বাশার, সদস্য সচিব মোহাম্মদ নিয়ামত খান, উপদেষ্টা হাজী মোঃ শাহজাহান মিয়া ও সদস্য মোঃ মঞ্জুর আলমের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেড্ডাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন উপ-কমিটি ২০২৪ এর চেয়ারম্যান মোঃ আবুল বাশার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন জমসেদ, কার্যকরি সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাজী তাহাসিন, সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমজাদ খান, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ ছোট্ট মিয়া, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফায়েজ খাঁন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আক্তার মিয়া, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ হানিফ, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ জাকারিয়া মাসুদ নোয়াব, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম এ কাউছার, কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ্, মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ্, মোঃ আক্তার হোসেন, আবুল বাসার, আল নওয়াব, মোঃ শাহজাহান সিরাজ, মোঃ আবু তাহের।
Posted ২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah