বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ পিলার এলাকায় আজ ২৫ নভেম্বর সোমবার বিকালে বিএসএফের গুলিতে রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ সীমান্ত দিয়ে সোমবার বেলা ৪টার দিকে ১০/১২ জনের একটি চোরাকারবারী দল অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎক।

আহত রুকন উদ্দিন নেত্রকোনার বাহার হাট্টা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মো. আজিজুল ইসলাম বলেন, দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে এসেছে। তাদের মুখে, হাতে ও শরীরে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ. এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সীমান্তে গুলি চালানোর প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া