নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট | 304 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৩০ মে বৃহস্পতিবার সকালে উপজেলার চুন্টা ইউপির আজবপুর বাজারের পাশে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে উপজেলার চুন্টা ইউপির আজবপুর বাজারের পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার বয়স আনুমানিক ৩৮ হবে।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah