বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বগ্রহণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির মেড্ডাস্থ প্রধান কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৪ইং এর নব নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান আজ ১ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত শপথ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপ-কমিটির ২০২৪ইং এর চেয়ারম্যান মোঃ আবুল বাশার। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপ-কমিটির ২০২৪ইং এর সদস্য সচিব মোহাম্মদ নিয়ামত খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন উপ কমিটির উপদেষ্টা হাজী মোঃ শাহজাহান মিয়া, সদস্য মঞ্জুর আলম, ব্রাহ্মণবাড়িয়া লোকাল বাস পরিচালনা কমিটির সিনিয়র সভাপতি মোঃ আব্দুল আওয়াল, সহ সভাপতি হাজী মোঃ মলাই মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা নান্টু, কোষাধ্যক্ষ মোঃ আবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-সিলেট রোড পরিচালনা কমিটির সম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ চন্দন কুমার পাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহেদ মিয়াসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির মালিক-শ্রমিকবৃন্দ।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া